নড়াইলে মুক্ত দিবস উদযাপিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের এই দিন নড়াইলকে সম্পূর্ণভাবে শত্রু মুক্ত করতে

2025-12-10T17:18:24+00:00
2025-12-10T17:18:24+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নড়াইলে মুক্ত দিবস উদযাপিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম   (ভিজিট : ৪২)
X

আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। নড়াইলের বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের এই দিন নড়াইলকে সম্পূর্ণভাবে শত্রু মুক্ত করতে সক্ষম হন। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে নড়াইল হানাদার মুক্ত দিবস। 

জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের উদ্যোগে বুধবার সকালে নড়াইল জেলা জজ আদালত চত্বরে পাশে অবস্থিত ৭১ এর বধ্যভূমি, শহরের রুপগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্দুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এ বাকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস. এ মতিন, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর রহমানসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

নানা কর্মসূচিতে দিনটি উদযাপিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy