নাঙ্গলকোটে ৫০ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল রেলওয়ে প্রশাসন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন থেকে পৌর বাজার রেলগেট পর্যন্ত রেললাইনের পূর্ব পাশে প্রেসক্লাবসহ অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি দোকানপাট

2025-12-10T17:19:17+00:00
2025-12-10T17:19:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাঙ্গলকোটে ৫০ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল রেলওয়ে প্রশাসন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ৪৫)
X

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন থেকে পৌর বাজার রেলগেট পর্যন্ত রেললাইনের পূর্ব পাশে প্রেসক্লাবসহ অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি দোকানপাট গুড়িয়ে দিলো রেলওয়ে প্রশাসন। 

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন থেকে পৌর বাজার রেলগেট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন রেলওয়ে প্রশাসন।  

জানা যায়  রেলওয়ে বিভাগীয় স্টেট অফিসার  মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনী,পুলিশ,সেনাবাহিনী যৌথ বাহিনীর সদস্যরা অংশ গ্রহন করেন।এসময় সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা। এতে অবৈধভাবে দখল করে থাকা প্রেসক্লাবসহ ৫০টি দোকানপাট ভ্যাকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়। 

রেলওয়ে বিভাগীয় স্টেট অফিসার  মোঃ খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে রেলওয়ের সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ করে। ভাড়া দিয়ে আসছিল। তাদেরকে বার বার নোটিশ করার পরও তারা দখল ছাড়েনি, তাই রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে অবৈধ স্হাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। পর্যায় ক্রমে সারা দেশে এ অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy