পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে নিতপুর মডেল সরকারি স্কুল

2025-12-10T17:37:09+00:00
2025-12-10T17:37:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৭৭)
X

নওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকালে নিতপুর মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন হুমায়ন কবির। 

দুর্দান্ত ফুটবল নৈপূণ্যের জন্য গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ এর খেলোয়াড় সবুজকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরুস্কার প্রদান করা হয়। ইউএনও রাকিবুল ইসলামের দিক নির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ এবং রানার্সআপ দলকে নগদ অর্থ প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম।

এসময় প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy