সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য- প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর)

2025-12-10T17:39:13+00:00
2025-12-10T17:39:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৪৪)
X

মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য- প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে তালা প্রেসক্লাব হলরুমে সুনাম (সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বদেশে সাতক্ষীরা, আইন ও সালিশ কেন্দ্র ( আসক) সহযোগিতার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনাম কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেন। তালা উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও বিএনপি নেতা হাজী রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রসক্লাবের সভাপতি এম এ হাকিম, রুপালী সংস্থার পরিচালক ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় সংস্থা জেএসডির নেতা ও পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হায়দার, খলিলুর রহমান লিথু, নাগরিক কমিটির সদস্য শেখ মিজানুর রহমান ডাবলু প্রমুখ।

বক্তারা বলেন, শহরের সাথে গ্রামের ভেদাভেদ দূর করতে হবে। তাদের নাগরিক অধিকার পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরা জেলা দুর্যোগ মোকাবেলায় অতিরিক্ত বরাদ্দ দিতে হবে। সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল, কে এম শাহিনুর রহমান, সিকান্দার আবু জাফর বাবু, নয়ন, এনসিপির নেতা মামুন হাওলাদার, সুনাম কমিটির সহ-সভাপতি সুমাইয়া ইয়াসমিন স্বপ্না, সহ সম্পাদক সর্বরী দাস সহ সুনাম কমিটির সকল সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy