রামগতিতে নবযোগদানকৃত ইউএনওর মতবিনিময় সভা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নবযোগাদনকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন

2025-12-10T18:03:13+00:00
2025-12-10T18:03:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে নবযোগদানকৃত ইউএনওর মতবিনিময় সভা
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম   (ভিজিট : ২০৩)
X

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নবযোগাদনকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এসময় পরিচিত শেষে সভায় মতামত জানিয়ে বক্তব্য রাখেন নবযোগদানকৃত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুর রহিম, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ বদরুল ইসলাম, রামগতি প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক, সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা যুগ্ম আহবায়ক তাসনিম আলম আদনান।

এসময় ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy