ভোলায় জেন্ডার সংবেদনশীল উদ্বোধনী অধিবেশন

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (JIHA) চ্যাপ্টারের কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও

2025-12-10T18:01:01+00:00
2025-12-10T18:13:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় জেন্ডার সংবেদনশীল উদ্বোধনী অধিবেশন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৬:১৩ পিএম  (ভিজিট : ১৪৩)
X

ভোলায় জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (JIHA) চ্যাপ্টারের কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে নারী, পুরুষ, মেয়ে, ছেলে, প্রতিবন্ধী ব্যক্তি এবং লিঙ্গ বৈচিত্র্যময় মানুষের ভিন্ন ভিন্ন চাহিদা ও সংকট চিহ্নিত করে তাদের জন্য মানবিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা। এ কার্যক্রম পরিচালনায় ব্র্যাক, ইউএন উইমেন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগ রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দি প্যাপিলন হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মুঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের  ডেপুটি ডিরেক্টর- রজত শুভ্র সরকার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সৈয়দ মোঃ আজিম উদ্দিন, প্রজেক্ট লিড আব্দুল লতিফ খান, জেন্ডার এন্ড ইনক্লুশন স্পেশালিস্ট মর্জিনা খাতুন, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট আমিন উদ্দিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খালেদা খানম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ ও ডিস্ট্রিক ম্যানেজার রেখা ইয়াসমিন প্রমূখ

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জেন্ডার সংবেদনশীল মানবিক কর্মপরিকল্পনার গুরুত্ব ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy