পদত্যাগ করা ছাত্র উপদেষ্টাদের বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের দাবি জানিয়েছে জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব। অন্যথায় জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

2025-12-10T18:12:55+00:00
2025-12-10T18:12:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পদত্যাগ করা ছাত্র উপদেষ্টাদের বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ১৪৪)
X

উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের দাবি জানিয়েছে জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব। অন্যথায় জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই দাবি করেন।

মুহাম্মদ রাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করার সঙ্গে সঙ্গে দুদক যেন তদন্ত করে। না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠের কর্মসূচি দেব।’

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মুহাম্মদ রাকিব এবং আরিফ তালুকদার। 

সে সময় সংবাদ সম্মেলনে তারা জানান, দলটির সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা জড়িত। মন্ত্রিপাড়ায় বসে এই দুই উপদেষ্টাই পরিচালনা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

  বিষয়:   দুদকের তদন্ত  সাবেক সমন্বয়ক  আসিফ মাহমুদ  মাহফুজ আলম  পদত্যাগ 

Loading...
Loading...

জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy