কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শিক্ষকের ধর্ষণ, অতঃপর...

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

কেরানীগঞ্জে এলিগেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক রমজান আলী (৩১) কে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। শিশুটির মা থানায় মামলা দায়ের করলে তাকে আটক করা হয়। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী পরিবারের সঙ্গে চুনকুটিয়া হিজলতলা এলাকায় বসবাস করে। স্কুলের সহকারী শিক্ষক রমজান আলী বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি ছাত্রীটিকে বাড়িতে প্রাইভেট পড়াতেন।

2025-12-10T19:57:48+00:00
2025-12-10T19:57:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শিক্ষকের ধর্ষণ, অতঃপর...
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

কেরানীগঞ্জে এলিগেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী শিক্ষক রমজান আলী (৩১) কে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। শিশুটির মা থানায় মামলা দায়ের করলে তাকে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী পরিবারের সঙ্গে চুনকুটিয়া হিজলতলা এলাকায় বসবাস করে। স্কুলের সহকারী শিক্ষক রমজান আলী বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি ছাত্রীটিকে বাড়িতে প্রাইভেট পড়াতেন।

গত ২৬ নভেম্বর স্কুল থেকে ফেরার পর শিশুটি অসুস্থ বোধ করলে তার মা প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেয়। অবস্থার অবনতি হলে দুইদিন পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ছাত্রীর মা শান্তা আক্তার জানান, আমার মেয়ের সাথে যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে, কখনো ভাবিনি। দোষীর কঠোর শাস্তি চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল আলম বলেন, অভিযুক্ত রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ জানান, আমাদের স্কুলের কোনো শিক্ষক এ ধরনের কাজ করতে পারে না। স্কুলের সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে।




  বিষয়:   ছাত্রী ধর্ষণ  কেরানীগঞ্জ  রমজান আলী  ধর্ষণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy