কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ১০ ডিসেম্বর বুধবার সকালের দিকে উপজেলার

2025-12-10T20:06:35+00:00
2025-12-10T20:06:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ৩৫)
X

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ১০ ডিসেম্বর বুধবার সকালের দিকে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- কর্তিমারী এলাকার শাহজাহানের শিশুপুত্র শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের শিশুপুত্র আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। 

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির আঙিনা।

এ ব্যাপারে রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy