গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে চেক বিতরণ

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিবর্গের পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা

2025-12-10T20:17:40+00:00
2025-12-10T20:17:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে চেক বিতরণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৬৬)
X

গাজীপুরে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিবর্গের পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান হয়। 

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। 

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য সভায় রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এসএম মাহফুজুর রহমান, নিউজ-২৪ এর গাজীপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধি মো. মোশাররফ হোসেন। 

অনুষ্ঠানে ১৯ জন নিহতের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহত একজনকে ৩ লাখ টাকাসহ মোট ২০ জনকে ৯৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy