ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ আসনের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

2025-12-10T20:30:09+00:00
2025-12-10T20:30:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৩৬)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ আসনের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি রহমতপুর-মীরগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাটে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাবুগঞ্জ ও মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষ ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা জনগণের সম্মানহানির শামিল। এ অঞ্চলে শতবছর ধরে বোমো তৈরি হয় এমন বক্তব্যে ফুসে উঠেছে তারা।

ফুয়াদের এই অমূলক, অপপ্রচারমূলক বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে বিক্ষোভকারীরা বলেন অন্যথায় আরও কঠোর আন্দোলন করা হবে।

এসময় নাজমা বেগম, খাদিজা বেগম, সুখি বেগম, মিনারা বেগমসহ কয়েকজন তাদের বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদকে তার বক্তব্যের জন্য বাবুগঞ্জবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

এর আগে ৭ ডিসেম্বর বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে সেতুর বিষয়ে স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল বক্তব্য দেন। 

পরে সেখানে স্থানীয় ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ধাওয়া দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। 

প্রসঙ্গত, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 




  বিষয়:   ব্যারিস্টার ফুয়াদ  ঝাড়ু মিছিল  বাবুগঞ্জ  চাঁদাবাজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy