খুবির ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষক শেখ সাদী ভূঁঞার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ শেখ সাদী ভূঁঞার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১০ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে

2025-12-10T21:17:17+00:00
2025-12-10T21:17:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুবির ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষক শেখ সাদী ভূঁঞার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম   (ভিজিট : ৯৫)
X

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ শেখ সাদী ভূঁঞার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১০ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টায় চারুকলা স্কুলের আঙিনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডলের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তৃতা করেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) ড. আবু কালাম শামসুদ্দিন এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ প্রয়াত শেখ সাদী ভূঁঞার সহধর্মিণী কামরুন নাহার, অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রিতম রায়, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ’২১ ব্যাচের অর্ণব সাহা হৃদয়। 

স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ আমিনূল ইসলাম।

স্মরণ সভায় বক্তারা বলেন, শেখ সাদী ভূঁঞা ছিলেন খুলনা অঞ্চলের শিল্পচর্চার অন্যতম পথিকৃৎ। তাঁর সৃষ্টিশীল কর্ম ও বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি কখনও আত্মকেন্দ্রিক ছিলেন না। খুলনার নাগরিক সমাজেও তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তাঁর মতো একজন গুণী শিল্পীকে হারিয়ে শিল্পাঙ্গণে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। নতুন প্রজন্মের মাঝে তাঁর চিন্তা-চেতনা ও সৃজনশীলতাকে ছড়িয়ে দিতে তাঁর শিল্পকর্ম সংরক্ষণ করা প্রয়োজন।

এর আগে শেখ সাদী ভূঁঞার শিল্পকর্ম সংরক্ষণের জন্য সংগ্রহশালা উদ্বোধন করা হয়। এছাড়াও তাঁর শিল্পকর্ম প্রদর্শনী ও কর্মশালা উদ্বোধন এবং কর্মময় জীবনের ওপর ডকুমেন্টারি প্রদর্শিত হয়। স্মরণ সভার শুরুতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসব অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy