খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেবিদ্বারে দোয়া মাহফিল

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে দেবিদ্বার উপজেলা রসুলপুর ইউনিয়নের

2025-12-10T21:24:02+00:00
2025-12-10T21:24:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেবিদ্বারে দোয়া মাহফিল
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম   (ভিজিট : ৪৮)
X

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে দেবিদ্বার উপজেলা রসুলপুর ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গোপালনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক স্থানিয় মেম্বার ও বিএনপি নেতা মোসলেম উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং রসূলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জালালউদ্দীন ভূইয়া'র সঞ্চালনায়  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চারবারের সংসদ সদস্য ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের বিএনপি মনোনীত প্রার্থী  ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা  বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার রেজভীউল আহসান মুন্সি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা,   দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক সহ-সভাপতি সুধন ডিলার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান,  সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান জুয়েল সহ আরো অনেকে  প্রমুখ। এদিকে আলোচনা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy