শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাস্টার (৭৭) আর

2025-12-10T21:29:53+00:00
2025-12-10T21:29:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম   (ভিজিট : ১৪৩)
X

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাস্টার (৭৭) আর নেই। তিনি ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে স্থানীয় খৈলকুড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। 

মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় তার নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানা যায়, ফকির আব্দুল মান্নান ছাত্র জীবনে শেরপুর সরকারি কলেজের নির্বাচিত জিএস ছিলেন। পরবর্তীতে তিনি নিজ উপজেলার আহাম্মেদনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন। সেইসাথে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন। 

দীর্ঘদিন ওই দায়িত্বে থাকার পর তিনি একসময় গণফোরামের রাজনীতির সাথে জড়িত হন। জীবনের শেষ সময়ের দিকে তিনি অবহেলা ও অবমূল্যায়নের শিকার হয়ে নীরবেই সময় পার করছিলেন। একজন সৎ, পরিচ্ছন্ন ও সাহসী মানুষ হিসেবে তিনি সকলের কাছে সমাদৃত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy