সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও “জুলাই সনদ” নিয়ে গণভোটের তফসিল ঘোষণা কার হবে আজ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা

2025-12-11T10:07:42+00:00
2025-12-11T10:07:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৭ এএম   (ভিজিট : ৫৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও “জুলাই সনদ” নিয়ে গণভোটের তফসিল ঘোষণা কার হবে আজ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তফসিল ঘোষণা করবেন।


নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।


সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হবে। ভাষণটি ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।


তফসিল ঘোষণার প্রথা অনুযায়ী, গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। আগের বিচারপতি এবং গত রবিবার প্রধানর উপদেষ্টা সঙ্গেও বৈঠক করে নির্বাচন কমিশন।


অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy