ডামুড্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত ওসি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের ডামুড্যা থানায় দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল

2025-12-11T10:46:42+00:00
2025-12-11T10:46:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডামুড্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত ওসি
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ এএম   (ভিজিট : ৭১)
X

শরীয়তপুরের ডামুড্যা থানায় দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় থানার সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি বলেন, ডামুড্যা থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত। সাংবাদিকরা সমাজের দর্পণ—আপনাদের ইতিবাচক সহযোগিতা আমাদের কাজকে আরও সহজ করবে।

তিনি আরও জানান, মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি নির্যাতনসহ যেকোনো অপরাধে থানার জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ জন্য পুলিশের পাশাপাশি গণমাধ্যমের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে ডামুড্যার আইনশৃঙ্খলা উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াদ), দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান (সিহাব), ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কালাম সরদার, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান (বাবু), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক ইয়ামিন কাদের নিলয় প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy