খুলনায় নিজ ঘরে গৃহবধূ খুন

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা মহানগরীতে পুলিশ শিউলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে

2025-12-11T10:50:07+00:00
2025-12-11T12:17:22+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খুলনায় নিজ ঘরে গৃহবধূ খুন
ছেলে পলাতক
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০ এএম  আপডেট: ১১.১২.২০২৫ ১২:১৭ পিএম  (ভিজিট : ৮৮)
X

খুলনা মহানগরীতে পুলিশ  শিউলী বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে নগরীর ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়ি থেকে ওই গৃহবধূ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্বামীর নাম মোঃ সালাউদ্দিন খান। গৃহবধূর ছেলে এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রতিবেশীরা জানান। খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সদর থানার ওসি তদন্ত শাহাজাহান আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, মা-ছেলে এক বাসায় থাকতেন। বাইরে থেকে তালা দেয়া ছিল। পুলিশ তালা ভেঙে বিছানায় গৃহবধূ শিউলী বেগমের লাশ দেখতে পায়। তবে তার ছেলেকে পাওয়া যায়নি। এ ঘটনার রহস্য উদঘাটন করতে সিআইডির টিমকে তলব করা হয়েছে। তারা আসলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে।

স্থানীয়রা জানান, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy