ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ একজন গুরুতর আহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ

2025-12-11T12:05:51+00:00
2025-12-11T12:05:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ একজন গুরুতর আহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫ পিএম   (ভিজিট : ৫৪)
X

টাঙ্গাইলের ঘাটাইল  উপজেলার  লক্ষিন্দর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।বুধবার(১০নভেম্বর) রাত ৭টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—কাশেম (৪০), পিতা আলম, গ্রাম ঘোড়ারটেকি, রসুলপুর ইউনিয়ন। আব্দুল হামিদ (৪০), পিতা ইসমাইল, গ্রাম তালতুলিয়া চালা, লক্ষিন্দর ইউনিয়ন। আহত ব্যক্তি হলেন—কবির, ঘোরার টিকি গ্রামের   একাব্বর আলীর, ছেলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায় ,উপজেলার   লক্ষিন্দর ইউনিয়নের জাঙ্গালিয়া নামক এলাকার মুরাইদ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স (ওসি)মোকছেদুর রহমান জানান বিষয়টি আমরা অবগত হয়েছি আমরা নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy