প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম (ভিজিট : ৪৩)

X
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নে ভেঙে যাওয়া কাঠের সেতুটি সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) সকাল ১০টায় ধোপাছড়িতে ফিতা কেটে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. রাজিব হোসেন।
উল্লেখ্য গত বর্ষায় পাহাড়ি ঢলে ধোপাছড়ি ছড়ার উপর নির্মিত এ সেতুর মাঝখান অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে ধোপাছড়ি ইউনিয়নের কেন্দ্রস্থল ধোপাছড়ি বাজার ও একমাত্র উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে । বিষয়টি প্রচারমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। পরে ইউএনও রাজিব হোসেন পরিদর্শনে গিয়ে এলাকাবাসিকে সেতুটি মেরামতের আশ্বাস দিয়ে আসেন। পরবর্তীতে তাঁরই নির্দেশে সরকারি অনুদানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা খাতুনের মাধ্যমে ব্রীজটি সংস্কার কাজ শুরু হয় এবং বাজার কমিটির সভাপতি আনিছুর রহমানের তত্ত্বাবধানে সেতুটি সংস্কারের কাজ সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুল আলম শাওন ভূইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা খাতুন, মুজিবুল হক খোকা মেম্বার, মোজাম্মেল হক মেম্বার , মোহাম্মদ নাছির উদ্দিন, বাজার কমিটির সভাপতি আনিছুর রহমান, মোহাম্মদ আমিন, মিজানুর রহমান এবং মাষ্টার হাবিবউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেতুটি চালু হওয়ায় এলাকাবাসীকে উচ্ছসিত দেখা গেছে এবং তারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।