
যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ আশরাফ, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা বিষয়ক মহিলা অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল্লাহ আল রাসেল, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও পুলিশ বিজিবি সদস্যরাসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।