তফসিলের পর ২ উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর কেন, জানালেন রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে

2025-12-11T15:52:19+00:00
2025-12-11T18:01:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তফসিলের পর ২ উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর কেন, জানালেন রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম  আপডেট: ১১.১২.২০২৫ ৬:০১ পিএম  (ভিজিট : ১৩৯)
X

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে এখনই তাদের পদত্যাগ কার্যকর হবে না বলে জানা গেছে। এর কারণ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, ‘পদত্যাগ করা দুই উপদেষ্টার মধ্যে একজন বলেছেন, তিনি নির্বাচন করবেন। যিনি নির্বাচন করবেন, তিনি আর অরাজনৈতিক সরকারে থাকবেন না; সেকারণেই পদত্যাগপত্র দিয়েছেন। তারও কিছু দাপ্তরিক কাজ আছে। তফসিল ঘোষণার আগে সেগুলো তিনি শেষ করবেন। ওই সময়টুকু পেলেন তিনি। আরেকজনের নির্বাচন করা নিয়ে শুনিনি।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, দুই উপদেষ্টার পদত্যাগপত্র তফসিল ঘোষণার পর কার্যকর হবে। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের বিদায় জানানো হয়েছে। ফাঁকা হয়ে যাওয়া মন্ত্রণালয়গুলোতে কাদের দায়িত্ব দেয়া হবে, সেটি প্রধান উপদেষ্টা চূড়ান্ত করবেন।

তিনি বলেন, আইনি কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে, কিছু কিছু গণতান্ত্রিক চর্চা বিকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথেষ্ট সংস্কার আনতে পেরেছে। এই সংস্কারগুলোর ফল কিভাবে হবে, যে আইনগুলো হয়েছে সেগুলোর চর্চা কখন হবে কিংবা কতোটা জোরালো হবে তার ওপর নির্ভর করবে সংস্কার কতোটা সফল। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ছিলো সংস্কারগুলো আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যতটুকু সম্ভব সেটা করা হয়েছে। পরবর্তী রাজনৈতিক সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, গণভোটের ফলাফলের ওপরেও অনেক কিছু নির্ভর করবে। 




  বিষয়:   তফসিল  পদত্যাগ  উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা  মাহফুজ আলম  আসিফ মাহমুদ সজীব 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy