সবাইকে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে ধানের শীষের ভোট চাইতে হবে: এস. এ জিন্নাহ কবির

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহবায়ক

2025-12-11T16:27:32+00:00
2025-12-11T16:27:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সবাইকে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে ধানের শীষের ভোট চাইতে হবে: এস. এ জিন্নাহ কবির
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৪:২৭ পিএম   (ভিজিট : ৫৮)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় জাতীয়  নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির  বলেছেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের লোক, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে।  

বুধবার (১০ ডিসেম্বর) বাদ মাগরিব মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, অঙ্গসংঠনের উদ্যোগে হাটাইল প্রাথমিক বিদ্যালয়  মাঠে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ও নির্বাচনী প্রচারণা পথসভা প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির এ কথা বলেন। মিলাদ মাহফিল ও পথ সভায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা পথসভায় উপস্থিত হন।  

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে  ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক  রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। 

বিএনপির  চেয়ারপার্সন, তিনবারের সাবেক  প্রধানমন্ত্রী , মা মাটি মানুষের আস্থার প্রতীক  দেশনেত্রী বেগম খালেদা জিয়া  হাসপাতাল বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন তার জন্য সকলের কাছে  ও দেশবাসীর কাছে দোয়া চান। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি ।

কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির  সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এবংজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের  কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী,  দৌলতপুর উপজেলা বিএনপি বন  ও পরিবেশ সম্পাদক আইয়ুব রেজা, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আলেক মিয়ার, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, বিএনপি নেতা  রফিকুল ইসলাম গোটু  উপজেলা বিএনপি'র  স্বাস্থ্য  বিষয়ক সম্পাদক মোঃ মোকসেদ আলী, ধামশ্বর ইউনিয়নের সাধারন সম্পাদক মো: লুৎফর রহমান পিন্টু, কলিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সানোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের  যুগ্ম আহবায়ক কাজী  নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হোসেন আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব  আব্দুস ছালাম, যুগ্মৃ আহবায়ক রবিন আহমেদ সামান, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল-আমিন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক  সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy