পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় যুবক গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক মার্কসম্যানশিপ (ফায়ারিং) অনুশীলনের সময় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার হায়দারপুর

2025-12-11T16:53:12+00:00
2025-12-11T16:53:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় যুবক গুলিবিদ্ধ
জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৯৯)
X

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক মার্কসম্যানশিপ (ফায়ারিং) অনুশীলনের সময় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার হায়দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম বাবু (৩১), তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং পেশায় পারটেক্স মিস্ত্রি।

বাবুকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় জানান, এক্স-রে করে দেখা গেছে বাবুর বুকের বাম পাশে গুলি রয়েছে। তিনি বর্তমানে স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৯ থেকে ১১ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিঙ্গেদাহ এলাকার ৬ বিজিবি ফায়ারিং বাটে পুলিশ ও বিজিবির যৌথ বার্ষিক ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হচ্ছিল। অনুশীলনের সময় রেঞ্জের আশপাশের তিন কিলোমিটার এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য বারবার বলা হয়েছিল।

স্থানীয় রাশেদ নামের এক যুবক অভিযোগ করেন, কোনো ধরনের মাইকিং বা পূর্ব সতর্কতা ছাড়াই অনুশীলন চলছিল। তিনি বলেন, এর আগেও ৫ বছর আগে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যেখানে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। রাশেদের দাবি, এই এলাকায় আর কোনো ফায়ারিং অনুশীলন না হওয়া উচিত।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, তারা গুলিবিদ্ধ ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে অবগত আছেন এবং হাসপাতালে গিয়ে দেখা করা হয়েছে। তিনি বলেন, ব্যক্তি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

এই তিন দিনব্যাপী বার্ষিক মার্কসম্যানশিপ অনুশীলন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শেষ হয়েছে। তবে অনুশীলনের সময় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি থেকে এই দুর্ঘটনা ঘটার বিষয়টি তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy