মদ্যপানের ছবিকে ‘এআই’ দাবি করলেন জামায়াতের কৃষ্ণ নন্দী

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দীর কিছু ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়ার্ল্ড হিন্দু স্টাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে মদ্যপানরত অবস্থায় ছবি নিয়ে কড়া সমালোচনার মধ্যে পড়েছেন তিনি। এছাড়া খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের সঙ্গে ছবি নিয়েও নানা কথা উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন কৃষ্ণ নন্দী।

2025-12-11T17:02:25+00:00
2025-12-11T17:02:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মদ্যপানের ছবিকে ‘এআই’ দাবি করলেন জামায়াতের কৃষ্ণ নন্দী
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:০২ পিএম   (ভিজিট : ১১১)
X

খুলনা-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দীর কিছু ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়ার্ল্ড হিন্দু স্টাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে মদ্যপানরত অবস্থায় ছবি নিয়ে কড়া সমালোচনার মধ্যে পড়েছেন তিনি। এছাড়া খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের সঙ্গে ছবি নিয়েও নানা কথা উঠেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন কৃষ্ণ নন্দী। 

তিনি অভিযোগ করেন, হিন্দু হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু ছবি ‘এআই’ প্রযুক্তির মাধ্যমে তৈরি করে অপপ্রচার করা হচ্ছে।

কৃষ্ণ নন্দী বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (দাকোপ-বটিয়াঘাটা) খুলনা-১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী কৃষ্ণ নন্দী ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি। সে একজন ব্লাকমেইলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বর ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়ে বলে আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।

তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে কিছু স্বার্থান্বেষী শ্রেণীর যোগসাজসে আমার ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য মিডিয়া ও স্যোসাল মিডিয়ায় মিথ্যাচার সহ বেশ কিছু ছবি ‘এআই’ প্রযুক্তির মাধ্যমে তৈরী করে অপপ্রচার করছে। আমি এসব অপপ্রচারের জোর প্রতিবাদ জানাই। সাথে সাথে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি।

সাবেক প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফের সঙ্গে বিরোধের গুঞ্জন প্রসঙ্গে কৃষ্ণ নন্দী বলেন, মনোনয়ন পরিবর্তনের পরও তিনি আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আমরা একসঙ্গে মাঠে কাজ করছি এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি নেই।

সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে দাকোপ-বটিয়াঘাটার মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সহযোগিতা চান।

এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বটিয়াঘাটা উপজেলা নায়েবে আমির, মাওলানা আশরাফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, ডুমুরিয়া উপজেলা সনাতনী কমিটির সভাপতি হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদসহ অন্যান্য নেতারা।




  বিষয়:   মদ্যপান  এআই  জামায়াত  কৃষ্ণ নন্দী  হিন্দু প্রার্থী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy