চুরি দেখে ফেলায় র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

সরিষাবাড়ীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোর। গভীর রাতে জামালপুর পৌরসভার গনময়দান এলাকায় এ ঘটনা হয়। নিহতের নাম লিপি আক্তার। তিনি র‍্যাব-২-এর উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত মহর আলীর স্ত্রী।

2025-12-11T17:07:05+00:00
2025-12-11T17:07:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চুরি দেখে ফেলায় র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম   (ভিজিট : ১১৫)
X

সরিষাবাড়ীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোর। গভীর রাতে জামালপুর পৌরসভার গনময়দান এলাকায় এ ঘটনা হয়।

নিহতের নাম লিপি আক্তার। তিনি র‍্যাব-২-এর উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত মহর আলীর স্ত্রী।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন, ‘আজ রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর। কিন্তু বিষয়টি টের পেয়ে যান লিপি আক্তার। তাই লিপি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোর।’ 

তিনি আরও বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল শেষ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 




  বিষয়:   র‍্যাব সদস্যের স্ত্রী  সরিষাবাড়ী থানা  চুরি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy