ফকিরহাটে সাইবার নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, ফ্যাক্ট চেকিং ও

2025-12-11T17:18:33+00:00
2025-12-11T17:18:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন
ফকিরহাটে সাইবার নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৬০)
X

বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, ফ্যাক্ট চেকিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মোঃ আলমগীর হোসেন ও বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দাস।

সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy