বিদায়ী ২ উপদেষ্টার সম্মানেরর মধ্যাহ্নভোজের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

2025-12-11T17:28:36+00:00
2025-12-11T17:28:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিদায়ী ২ উপদেষ্টার সম্মানেরর মধ্যাহ্নভোজের আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ৬২)
X

বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ ছাড়া বিদায়ী দুই উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।

দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।





  বিষয়:   প্রধান উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  মাহফুজ আলম 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy