নীলফামারীতে নবাগত ইউএনওকে বরণ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম (ভিজিট : ১৪৯)

X
নীলফামারী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত স্মারকনং ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৯.২৪-৪৬৬ তারিখঃ ১লা ডিসেম্বর ২০২৫ এর এক প্রজ্ঞাপনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুবাশ্বিরা আমাতুল্লাহকে নীলফামারী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এরপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপকরাও ফুলেল শুভেচ্ছা জানান।