ভূঞাপুরে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে নানার বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার সময় যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২২)

2025-12-11T18:43:23+00:00
2025-12-11T18:43:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৩৬)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে নানার বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার সময় যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী নৌকা ঘাটে এই ঘটনাটি ঘটে। নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের মোঃ হানিফ আলীর ছেলে। নিখোঁজ ব্যক্তি দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

জানা যায়, নিখোঁজ মোস্তাক তার নানার বাড়ি নিকলা গ্রামে ঘুরতে গিয়েছিল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তার বাবার সাথে তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে গোবিন্দাসী নৌকা ঘাটে আসলে তার বাবা তাকে দাঁড়িয়ে থাকতে বলে হাটে বাজার করতে যাওয়ার কথা বলে। তখন ছেলেটি একাই বাড়িতে যাইতে পারবে কথা বলে নৌকায় ওঠে বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু নৌকা ছেড়ে দেওয়ার কিছুদূর যাওয়ার পর সে নৌকা থেকে নদীতে পড়ে যায়।

ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী নৌকা ঘাট থেকে নৌকাযোগে নিজ বাড়ি যমুনার চরাঞ্চলের কালিপুরে ফিরছিলেন ২২ বছর বয়সী মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy