সীতাকুণ্ডের বিএম ডিপো পরিদর্শনে ডাচ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো লিমিটেড

2025-12-11T18:52:10+00:00
2025-12-11T18:52:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডের বিএম ডিপো পরিদর্শনে ডাচ রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ৪৬)
X

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল। বুধবার দুপুরে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল নিয়ে তিনি ডিপোটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডাচ রাষ্ট্রদূত ডিপোর অত্যাধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানসম্মত নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা, এবং পরিবেশবান্ধব অপারেশনাল পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ডিপো পরিচালনায় ব্যবহৃত উন্নত অটোমেশন, রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম এবং কঠোর নিরাপত্তা প্রটোকল দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক বাণিজ্য ও লজিস্টিক খাতে কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল বলেন, ‘বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় একটি অংশ পরিচালনায় বিএম কন্টেইনার ডিপো লিমিটেড দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে। নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠেছে।’ তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নেদারল্যান্ডস প্রতিনিধি দলের এই সফর দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য, উন্নত লজিস্টিক সেবা ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ক্যাপ্টেন জর্ডি ক্লেইন এবং ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাডভাইজার মুন্নুজান খানম।

ডিপোতে পৌঁছালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলকে স্বাগত জানান স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান খাঁন। তিনি অতিথিদের সামনে প্রতিষ্ঠানের কৌশলগত দিকনির্দেশনা, বর্তমান সক্ষমতা, নিরাপত্তা অবকাঠামো এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খাঁন, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নুরুল আক্তার, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ হাসান তারেক এবং ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন প্রমুখ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy