শেরপুরে দুই থানা পরিদর্শনে পুলিশ সুপার

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।বৃহস্পতিবার

2025-12-11T18:58:47+00:00
2025-12-11T18:58:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শেরপুরে দুই থানা পরিদর্শনে পুলিশ সুপার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ৭৬)
X

শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার সার্বিক  কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী ও  ঝিনাইগাতি থানায় ক্রমান্বয়ে পুলিশ সুপার এর উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার -কে “গার্ড অব অনার” প্রদান করে।

এসময় থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা,  সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন-সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং উভয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। 

তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা, মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান সহ উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)  আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ জনাব নামজুল হাসান, সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy