
X
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় গণ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্কে এই গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ছিলেন আগামী সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা সিটির সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, শাহরুজ্জামান মোর্তজা, ফখরুল আলম, বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, শের আলম সান্টু, থানার সভাপতি সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, কাজী মিজানুর রহমান, থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, শেখ ইমাম হোসেন, আব্বাস হাওলাদার, থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, নাসির উদ্দিন, মতলবুর রহমান মিতুল, সাঈদ হাসান লাভলু, একরামুল কবির মিল্টন, মহিলা নেত্রী সৈয়দা নার্গিস আলী, অ্যাড. হালিমা আক্তার খানম, জাসাসের ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, কে এম এ জলিল, যুবদল নেতা আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, কৃষক দলের আহ্বায়ক আখতারুজ্জামান তালুকদার সজীব, শেখ আদনান ইসলাম দীপ, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, ইস্তিয়াক আহম্মেদ, তাঁতী দলের আহ্বায়ক আবু সাঈদ শেখ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আবু নাঈম কাজী, শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মিডিয়া সেলের মিজানুর রহমান মিলটন, সচিব রকিবুল ইসলাম মতি প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আজ তার সুস্থতা কামনায় শুধু দেশব্যাপীই নয় বিশ্বের বিভিন্ন জায়গায় দল-মত ও ধর্মনির্বিশেষে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরাও প্রতিনিয়ত মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইছি। আমরা মনে করি তিনি দ্রুত সুস্থ হয়ে এই দেশের জনগণের উন্নয়নে নিজেকে আবার পূর্বের মতো নিয়োজিত করবেন। গোটা দেশবাসী সেই ক্ষণের জন্য চেয়ে আছেন।
নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে দেশের গণতন্ত্র টিকে থাকে, মানুষ নিরাপদ থাকে। তিনি শুধু একজন নেত্রী নন; তিনি রাষ্ট্রের সার্বভৌমত্বের জীবন্ত প্রতীক।
নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা না থাকা অবস্থায় দেশ ও রাজনীতি কখনো পূর্ণতা পাবে না। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করে বলেন, এবারের নির্বাচনটি শুধু আরেকটি নির্বাচন নয়- এটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমাদের নেত্রী সুস্থ থাকলে তিনি নির্বাচন পর্যবেক্ষণ করবেন, দিকনির্দেশনা দেবেন, আমাদের সাহস জোগাবেন।