প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম (ভিজিট : ১৪২)

X
টাঙ্গাইলের ভূঞাপুর থানাকে জনবান্ধব ও দালালমুক্ত থানা গড়তে চান ভূঞাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, আইন-শৃঙ্খলা ও সমাজের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান বলেন- পুলিশ ও সাংবাদিকদের পেশা ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একটাই। তাই একসাথে কাজ করার সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন- আমি ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেছিলাম। তাই সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে। জনবান্ধব ও দালালমুক্ত থানা গড়তে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী সকলের সহযোগিতা কামনা করছি।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- থানায় সেবা গ্রহীতাদের কোনো প্রকার হয়রানি ছাড়াই সেবা দিতে তার অবস্থান নিশ্চিত করেন এবং দালাল মুক্ত, মাদকমুক্ত, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
এসময় উপস্থিত ছিলেন-ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, যুগ্ম শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম ভূঁইয়া, সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রবি, মাহমুদুল হাসান, মোঃ নাসির খান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মোঃ আব্দুর রহিম মিয়া, আরিফুজ্জামান তপু, মোঃ শফিউর রহমান তালুকদার প্রমুখ।