ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

সারাবাংলা

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

2025-12-12T11:06:21+00:00
2025-12-12T11:06:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ এএম   (ভিজিট : ৫৩)
X

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ডেমরার মিনি কক্সবাজার রোডে (ধার্মিকপাড়া) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

তাহসিন তপু (২৫)  তিনি আইইউবি (IUB) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন এবং ডেমরার সানারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।  ইরাম হৃদয় (২৩)  তিনি ইউআইইউ (UIU)-এর শিক্ষার্থী ছিলেন এবং তার বাসা ছিল সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগংরোড এলাকায়।

জানা গেছে, নিহতরা তাদের একজন বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।  উদ্ধারকারী ও নিহতদের বন্ধু তাওসিফ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে তাদের এলাকার সিয়াম নামে এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে ডেমরার ধার্মিকপাড়া মিনি কক্সবাজার রোডে চা পান করছিলেন। হঠাৎ তাহসিন তপু ও ইরাম হৃদয় মোটরসাইকেল নিয়ে কিছু দূর যাওয়ার পরই **প্রচণ্ড দুর্ঘটনার শব্দ** শুনতে পান। বন্ধুরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, ডিএসসিসির গাড়ির নিচে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পড়ে আছে এবং দুই আরোহী ছিটকে পড়ে আছেন।



ডেমরা থানার এসআই মো. রুবেল হাওলাদার ঘটনাটি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় বন্ধুদের সহায়তায় দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।  জরুরি বিভাগের চিকিৎসক প্রথমে তাহসিনকে পরীক্ষা করার পর  ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে অপর শিক্ষার্থী ইরাম হৃদয়ের মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে থানায় রাখলেও এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।

নিহতদের বন্ধুরা অভিযোগ করেছেন, এই এলাকার মিনি কক্সবাজার রোডে চলাচলকারী ডিএসসিসির ময়লার গাড়ির অধিকাংশ চালকই মাদকাসক্ত। তাদের দাবি, এই চালকরা মাদক সেবনরত অবস্থায় রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায় এবং কোনো ট্রাফিক আইন বা নিয়ম-নীতির তোয়াক্কা করে না।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy