ওসমান হাদির হামলাকারীদের যে পরিচয় জানা গেল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরপরই তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

2025-12-12T16:56:22+00:00
2025-12-12T20:28:22+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ওসমান হাদির হামলাকারীদের যে পরিচয় জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম  আপডেট: ১২.১২.২০২৫ ৮:২৮ পিএম  (ভিজিট : ৪০০৬)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরপরই তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। 
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, অনুগ্রহ করে ছবি ছড়িয়ে দিন। কালো পাঞ্জাবি পড়া, গলায় চাদর। যেখানে পাবেন তাকে ধরে রাখুন। কেউ যেন ওকে মেরে না ফেলে। রমনা ডিসির সঙ্গে আলোচনা করে আরও কিছু আলামত আমরা পেয়েছি। খুনি যে দলেরই হোক রেহাই পাবে না।

এর আগে, গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। 

গত ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। 




  বিষয়:   ওসমান হাদি  কোমা  গুলি  গুলিবিদ্ধ  হাদী  ইসরাফিল ফরায়েজী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy