কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন যখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই সময়ে প্রধান উপদেষ্টার

2025-12-12T20:18:33+00:00
2025-12-12T20:18:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব
নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ৭৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন যখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম স্পষ্ট বার্তা দিয়ে বলেন— “বাংলাদেশের নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই।” 

শুক্রবার (১২ ডিসেম্বর) সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, দেশের মানুষ এখন ভোট দেওয়ার অপেক্ষায়। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত হয় বা আইন নিজের হাতে তুলে নিতে চায়, তাহলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। তার ভাষায়— “নির্বাচন ব্যাহত করার নামে কেউ অযৌক্তিক দাবি তুললে বা অপচেষ্টা চালালে সরকার কোনো ছাড় দেবে না।”

প্রেস সচিব আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কোনভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই। একটি রাজনৈতিক দল আন্দোলন করলে তা হতে হবে শান্তিপূর্ণ। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে নেমেছিল মানুষ হত্যার জন্য। তাদের ধারণা ছিল—১৫ বছর মানুষ চুপ ছিল, আবারও চুপ থাকবে। সেই জন্যই তারা নিজেরাই নিজেদের বাইরে ঠেলে দিয়েছে।

এর আগে সকাল ৯টায় ঢাকা থেকে এসে তিনি শরীয়তপুর সার্কিট হাউসে পৌঁছান। পরে নড়িয়া উপজেলা পরিদর্শন, সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকসহ নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy