প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম আপডেট: ১২.১২.২০২৫ ৮:৩৯ পিএম (ভিজিট : ৫৩)

X
বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলা পুলিশ লাইন্স মাঠে প্যারেড ও সভা অনুষ্ঠিত হয়।
উজিরপুর সার্কেল সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। পরে পুলিশ লাইনস গ্রাটিটিউড হলে পুলিশ সুপারের সভাপতিত্বে ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা বিভিন্ন বিষয়ের সমস্যাগুলো উপস্থাপন করা হয়। তাৎক্ষনিকভাবে সেগুলো পুলিশ সুপার সমাধানের ব্যবস্থা করেন। সবশেষে তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান ও মোঃ মাসুম বিল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় পুলিশ সুপার পিআরএল গমনকারী পুলিশ সদস্যদেরকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন। জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের স্বাস্থ্য সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
এদিনই জেলা পুলিশের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার।