শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চকোপ্লাস সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান আবারও ঠেকালো মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে চালানো বিশেষ অভিযানে

2025-12-12T21:10:14+00:00
2025-12-12T21:10:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চকোপ্লাস সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ১২৬)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান আবারও ঠেকালো মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে চালানো বিশেষ অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৯৪ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ আটক করেছে বিজিবি। 

গত রাত ০১টা ৫৫ মিনিটে চকপাড়া বিওপি'র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস এর ৫০ গজ ভেতরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করতে সক্ষম হয় টহলদল। আটককৃত সিরাপের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি নতুন সংযোজন। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।

শীতকাল শুরু হতেই সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বাড়তে পারে বলে সতর্ক করেছে বিজিবি। সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারির ফলে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy