শ্রীনগরে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ -১ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শ্রীনগরে মশাল মিছিল বের করছে বিএনপির

2025-12-12T21:21:30+00:00
2025-12-12T21:21:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:২১ পিএম   (ভিজিট : ৫৪)
X

মুন্সীগঞ্জ -১ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী  শেখ মোঃ আব্দুল্লাহর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শ্রীনগরে মশাল মিছিল বের করছে বিএনপির একাংশ। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে  শ্রীনগর স্টেডিয়াম থেকে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী  মীর শরাফত আলী সপু ও  বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর সমর্থকরা  মশাল মিছিল বের করেছে। মিছিলটি শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এসে শেষ হয়। 

পরে এক পথসভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক  কমিটির সদস্য ও শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান  তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম মাসুদ প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy