ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার

2025-12-12T21:23:56+00:00
2025-12-12T21:23:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম   (ভিজিট : ৭৮)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রজনতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের চক বাজার এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজার সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বক্তারা বলেন, পরিকল্পিত ভাবে ওসমান হাদীকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা ছাত্রজনতার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ গুলি শুধু হাদীকে করেনি, জুলাই শক্তিকে গুলি করেছে। এদেশের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে গুলি করেছে, অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আরমান হোসেন,  সদস্য সচিব সায়েদুর রহমান রাফি, বায়েজিদ হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy