ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না: হাদির বোন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন হাদির বোন মাহফুজা (৪০)। তিনি বলেন, ‘‘ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপর যারা গুলি করেছে তাদের বিচার চাই।’’

2025-12-12T21:47:46+00:00
2025-12-12T21:47:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না: হাদির বোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৩২৬)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন হাদির বোন মাহফুজা (৪০)।

তিনি বলেন, ‘‘ভারতের ‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপর যারা গুলি করেছে তাদের বিচার চাই।’’

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) হাদির গুলিবিদ্ধের খবর জানতে পেরে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাদির ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি-বরিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে এবং জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

অবরোধকারীরা জানান, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় হামলার ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন তারা।

এর আগে, আজ জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। 




  বিষয়:   ওসমান হাদি  গুলি  হাদী  এভার কেয়ার    ভারত 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy