কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় ১২ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। চার ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে না

2025-12-13T10:02:27+00:00
2025-12-13T11:18:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উদ্ধার ৪২
কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ এএম  আপডেট: ১৩.১২.২০২৫ ১১:১৮ এএম  (ভিজিট : ১০১)
X

ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় ১২ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। চার ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসের আরও নতুন দুই ইউনিট যোগ দিয়েছে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪টি ইউনিট। এছাড়া, ভবনে আটকে পড়াদের মধ্যে এ পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। 
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত আরও দুটি ইউনিট যোগ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

তিনি আরও জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। পরে আরও দুটি ইউনিট এসে যোগ দিয়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। তবে, হতাহতের কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।




  বিষয়:   আগুন  কেরানীগঞ্জ  বাবু বাজার  ১৪টি ইউনিট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy