টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালিউল্লা খান, বিএনপি নেতা সোলায়মান মাতবর, কামারখাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সদস্য শেখ জামাল, ঢালী মো. ওয়াহিদ, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলু, জহিরুল ইসলাম মুরাদ ও মনিরুজ্জামান দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলাদল সাধারণ সম্পাদক বিউটি আক্তার, টঙ্গিবাড়ী উপজেলা মহিলাদল সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সুমি, বাঁলিগাও ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ মিয়া ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার, পাঁচগাও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, ধীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা শ্রমিকদল সভাপতি রিপন মুন্সী, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. মানজুর, উপজেলা বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন, বাঁলিগাও ইউপি সদস্য ও বিএনপি নেতা দ্বীন ইসলাম শেখ, কুদ্দুস হালদার, টঙ্গিবাড়ী উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মারুফ ইসলাম রিমেল ও সাজন মুন্সী, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মজিবুর শেখ এবং বাঁলিগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি মো. হারুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।