ওসমান হাদির বাড়িতে চুরি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খসমহলে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর বাসায়

2025-12-13T11:39:02+00:00
2025-12-13T11:39:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওসমান হাদির বাড়িতে চুরি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৯ এএম   (ভিজিট : ১৩৪)
X

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খসমহলে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এ চুরি সংঘটিত করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে চোরেরা বাসার একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র এলোমেলো করে মূল্যবান সামগ্রী খোঁজার চেষ্টা চালায়। তবে কী পরিমাণ বা কী ধরনের মালামাল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও আলোচনার কারণে শরীফ ওসমান হাদী আলোচনার কেন্দ্রে রয়েছেন। তার বাসায় চুরির এই ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy