প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ এএম (ভিজিট : ৩৮২)

X
গাছা থানা জিয়া সংসদের উদ্যোগে বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা গাজীপুর মহানগর ৩৪ নং ওয়ার্ড রড ফ্যাক্টরি রোড মসজিদের সামনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা থানা জিয়া সংসদের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর জিয়া সংসদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায়
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জিয়া সংসদ সভাপতি মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ আব্দুল রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর ইসলাম, মোঃ মাসুদ রানা, গুলশান থানা মহিলা দলের যুগ্ম আহবায়ক মোসাঃ মায়া খান, গাছা থানা জিয়া সংসদের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, গাজীপুর মহানগর জিয়া সংসদ সদস্য মোঃ আবুল কালাম, গাছা থানা বিএনপি নেতা এম এ আব্দুল মতিন, যুবদল নেতা মিজা আল আমিন, শাহাদাত আহম্মেদ জয় এবং ৩৪ নং ওয়ার্ড জিয়া সংসদ সভাপতি মাসুদুর রহমান।
দোয়া পরিচালনা করেন শরীফপুর পূর্ব দক্ষিণপাড়া আইস আলী মন্ডল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল্লাহ রহমান বলেন, “আমরা সবাই জিয়া পরিবারের সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করব। আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন আমরা এ দোয়া করি।”
অনুষ্ঠানের শেষে জিয়া সংসদের সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়।