আটঘরিয়ার ২ শীর্ষ আওয়ামী লীগ নেতা আটক

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ প্রায় দেড় বছর আত্মগোপনে থাকা আটঘরিয়া উপজেলা

2025-12-13T12:25:48+00:00
2025-12-13T12:25:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ার ২ শীর্ষ আওয়ামী লীগ নেতা আটক
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম   (ভিজিট : ৪৮)
X

২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ প্রায় দেড় বছর আত্মগোপনে থাকা আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ২ শীর্ষ নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মহাইমিন হোসেন চঞ্চলকে পুলিশ শুক্রবার (১২ই ডিসেম্বর) আটক করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে এক বিশেষ অভিযানে এই ২ নেতা আটক হন। তাদের বিরুদ্ধে অভিযান ও আটকের সুনির্দিষ্ট কারণ জানা না গেলে প্রাপ্ত তথ্যে প্রকাশ এলাকায় তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা ছিল।

জেলা পুলিশের সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে যথার্থ প্রক্রিয়ায় আটক করা হয়েছে এবং তাদের বর্তমানে পুলিশ হেফাজতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য আটঘরিয়া উপজেলার এই ২ শীর্ষ আওয়ামী লীগ নেতা ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন। তাদের গ্রেপ্তারের খবরে এলাকার মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy