নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির

2025-12-13T13:31:36+00:00
2025-12-13T13:31:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ পিএম   (ভিজিট : ১৫০)
X

নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, সাবেক যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম শফিকুল কাদের সুজা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy