গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার,নড়াইল

সারাবাংলা

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোন জায়গা নেই, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।

2025-12-13T13:38:06+00:00
2025-12-13T13:38:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার,নড়াইল
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:৩৮ পিএম   (ভিজিট : ৫০)
X

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোন জায়গা নেই, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচন কে সামনে রেখে কিছু ফ্যাসিবাদ দুঃস্কৃতি হায়নার মত বসে আছে তারা সুযোগ খুঁজছে এ ফ্যাসিবাদের দুঃস্কৃতিদের সবাই মিলে প্রতিহত করতে হবে। তারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির স্বপ্ন দেশের তথা এ জনপদের মানুষ দুঃস্বপ্নে পরিনত করবে।

শনিবার (১৩ ডিসেম্বর) কালিয়া বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি উপর গুলিবিদ্ধের প্রতিবাদ মিছিল শেষে প্রতিবাদ সভায় একথা বলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু,যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচীব আর্মস্ট্রং সরদার, পৌর বিএনপির সভাপতি সেলিম শেখ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন সুমন রানা, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন,কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচীব তরিকুল ইসলাম, নড়াগাতি থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান, নাগাতি থানা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, যুবনেতা রাসেল পারভেজ সহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy