হাদির ওপর হামলার প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ

2025-12-13T15:49:50+00:00
2025-12-13T15:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদির ওপর হামলার প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৪৪)
X

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও  ঢাকা ৮ আসনের সম্ভব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ মিছিল করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠন।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সীর নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলে দলীল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বরে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। বিএনপির নেতাকর্মীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগান দিতে থাকে। 

এ সময় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী,  উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা বিল্লাল হোসেন প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy