হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ্কে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে

2025-12-13T16:18:33+00:00
2025-12-13T16:18:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ১৪৪)
X

ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ্কে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আশরাফুল হক রুবেলের পরিচালনায় আরও বক্তব্য দেন সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য সহিরুজ্জামান সাজু, পাবলিক প্রসিকউটর এ্যাড: বজলুর রশিদ, আলতাফ হোসেন, ইদ্রিস আলী, আজিজুল হক, রবিউল ইসলাম লেবু, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, তাঁতীদলের সভাপতি আনিছুর রহমান, মৎস্য দলের সদস্য সচিব মহুবর রহমান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক যুবনেতা মোর্শেদ হোসেন লিটু, জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, সদস্য সচিব রুকুনুজ্জামান রুকু, ওলামা দলের সভাপতি মাওলানা ফজলুল হক, সদস্য সচিব মাওলানা ইউনুস সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

সমাবেশে বক্তারা বলেন, একটি গুপ্ত দলের লোকজন নির্বাচন বানচাল করার জন্য সম্ভাব্য প্রার্থীদের টার্গেট করে হামলা করছে। তারা নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। 

পরে একটি মিছিল সেখানে থেকে বের হয়ে সারাশহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy